27 C
Kolkata
March 22, 2026
দেশ

মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপনের দর ২৬ শতাংশ বাড়ানোর ভাবনা কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্র সরকার দেশের মুদ্রিত সংবাদপত্র ও সাময়িকীকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে বিজ্ঞাপনের হার ২৬ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবনাচিন্তা করছে বলে সরকারি সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিজ্ঞাপন-দর বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল।

অবশেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিষয়টি নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে খবর।সরকারি সূত্রের দাবি, চলতি অর্থবছরেই নতুন বিজ্ঞাপন-নীতি কার্যকর হতে পারে, যার ফলে বিশেষত আঞ্চলিক ভাষার প্রকাশনা এবং মাঝারি ও ছোট সংবাদপত্রগুলি কিছুটা স্বস্তি পাবে। ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতা বাড়ার পর থেকে মুদ্রিত সংবাদপত্রের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বিজ্ঞাপন হার বৃদ্ধি হলে তাঁরা নতুন করে স্থিতি ফিরে পেতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রকের শীর্ষকর্তারা জানিয়েছেন, বিজ্ঞাপন হার সংশোধনের প্রস্তাব ইতিমধ্যেই আর্থিক দফতরের পর্যালোচনায় পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলে দ্রুত বিজ্ঞাপন-হার বৃদ্ধি ঘোষণা করা হবে। বেড়ে যাওয়া কাগজ, ছাপাখানা, পরিবহনসহ অন্যান্য ব্যয়ের চাপে সংবাদপত্র শিল্প যে সমস্যায় পড়েছে, সরকার সেই চাপ ভাগ করে নিতে আগ্রহী বলেই মনে করছেন বিশ্লেষকরা।মুদ্রিত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত অনেকেই এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘সময়োপযোগী ও প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন।

Related posts

Leave a Comment