23 C
Kolkata
February 4, 2026
দেশ বিদেশ

ভারত সফরের পর পাকিস্তানেও যাচ্ছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই, বৈঠক হবে পাক সেনার সঙ্গেও

দু’দিনের ভারত সফরে সোমবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সফরের অংশ হিসেবে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠকে বসবেন। লাদাখে সংঘর্ষের পাঁচ বছর পর ভারত-চিন সম্পর্কের নতুন করে কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লি ইতিমধ্যেই জানিয়েছে, সীমান্তের তিনটি পুরনো রুট— উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা এবং সিকিমের নাথু লা— দিয়ে পুনরায় বাণিজ্য চালুর বিষয়ে আলোচনা এগোচ্ছে।

বেইজিংও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।ভারত সফর শেষে ওয়াং ই পাকিস্তান সফরে যাবেন বলে খবর দিয়েছে পাক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আগামী ২১ অগস্ট দু’দিনের সফরে তিনি ইসলামাবাদ পৌঁছবেন। সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, ওয়াং ই পাকিস্তানের অসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় পাকিস্তান-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক প্রধান বিষয় হলেও, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সফরটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সম্প্রতি ইসলামাবাদ-আমেরিকা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সংঘর্ষবিরতির পরে পাকিস্তানের তেলসম্পদ এবং মাটির নীচে বিরল খনিজ নিয়ে ওয়াশিংটনের আগ্রহ বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ উদ্যোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এ পরিস্থিতিতে চিনা বিদেশমন্ত্রীর পাকিস্তান সফর ওয়াশিংটনের উদ্যোগের পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবেও ধরা যেতে পারে।

Related posts

Leave a Comment