July 17, 2026
রাজ্য

মুর্শিদাবাদ দুর্ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘দোষীদের কাউকে ছাড়া হবে না’

কলকাতা: মুর্শিদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার পর কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কোনও গাফিলতি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত দুই শিশু-সহ তিন জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

সমাজমাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “এই শোক লাঘব করার কোনও ভাষা নেই। আহত এবং মৃতদের পরিবারের পাশে সরকার রয়েছে। প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ এবং পরিস্থিতির উপর নজর রাখছেন।

ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসায় কোনও ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতির তদারকি করছেন।

দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী তদন্তের আশ্বাস দিয়ে বলেন, “এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment