31 C
Kolkata
April 27, 2026
Featured

বিয়েবাড়ি থেকে উৎসব—মেহেন্দিতে নতুন ট্রেন্ড গড়ছেন তনুশ্রী

হাতে ফুটুক
সৌন্দর্যের নকশা

সংবাদ কলকাতা: বিয়ের মরশুম হোক বা উৎসবের আনন্দ, এখন হাতে মেহেন্দি ছাড়া সাজ যেন অসম্পূর্ণ। সেই ট্রেন্ডকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন শহরের পরিচিত মেহেন্দি শিল্পী তনুশ্রী। সূক্ষ্ম নকশা, প্রাকৃতিক উপাদান এবং গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজাইন—এই তিনের মেলবন্ধনেই জনপ্রিয়তা পাচ্ছে তাঁর কাজ।

মেহেন্দি ডিজাইন
শিল্পীর কথায়, ‘মেহেন্দি শুধু সাজ নয়, এটা আবেগের অংশ। বিয়ের দিনে কনের হাতের নকশা তার স্মৃতিকে আরও সুন্দর করে তোলে।’ তাঁর তৈরি ব্রাইডাল মেহেন্দি থেকে শুরু করে পার্টি বা উৎসবের ডিজাইন— সব ক্ষেত্রেই দেখা যায় নিখুঁত কাজের ছাপ।

বর্তমানে অনেকেই রাসায়নিক মিশ্রিত রং ব্যবহার করেন, তবে তনুশ্রীর বিশেষত্ব হল সম্পূর্ণ প্রাকৃতিক মেহেন্দি। এতে যেমন ত্বকের কোনও ক্ষতি হয় না, তেমনই রঙও গাঢ় ও দীর্ঘস্থায়ী হয়।

গ্রাহকদের জন্য তিনি কাস্টম ডিজাইনের সুবিধাও দিচ্ছেন। অর্থাৎ, যে কোনও বিশেষ নকশা বা থিম অনুযায়ী মেহেন্দি করানো সম্ভব। বিয়ে, অন্নপ্রাশন, পার্টি বা যে কোনও উৎসব—সব ক্ষেত্রেই তাঁর পরিষেবা পাওয়া যাচ্ছে। সীমিত সময়ের জন্য বিশেষ অফারও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে তার বুকিং চলছে।

বিশেষ দ্রষ্টব্যঃ
এখানে মেহেন্দির ‘কোণ’, পাউডার এবং মেহেন্দির তেল বিক্রয় করা হয়। অনলাইনে দেশ-বিদেশের অর্ডার নেওয়া হয়। ফোন নাম্বার: 8918483831

Related posts

Leave a Comment