35 C
Kolkata
April 24, 2026
Featured বিদেশ

ইতালির প্রধানমন্ত্রীর কানে ঝুমকা, সোশ্যাল মাধ্যমে চর্চার ঝড়

ঝুমকা পরে সোশ্যাল মাধ্যমে পোস্ট করা ইতালির প্রধানমন্ত্রীর ছবি।

আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে হঠাৎই নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তবে কোনও রাজনৈতিক সিদ্ধান্তে নয়—বরং তাঁর পরা ঝুমকা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি একটি হাসিমুখের ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন মেলোনি। সেখানে তিনি আনুষ্ঠানিক পোশাকে থাকলেও সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর কানে থাকা বড় আকৃতির ভারতীয় ঢঙের ঝুমকা। সূক্ষ্ম কারুকাজ, লতকন ও ঘুঙুরের মতো নকশা সেই গয়নাকে আরও আকর্ষণীয় করে তোলে।

ছবি প্রকাশের পরই ভারতীয় নেটমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহু ব্যবহারকারী তাঁর এই সাজের প্রশংসা করেন। কেউ লেখেন, ‘কি সুন্দর ঝুমকা’, আবার কেউ তাঁর স্টাইলের প্রশংসায় পঞ্চমুখ হন।

তবে এই পোস্ট শুধুমাত্র ফ্যাশনের জন্য ছিল না। এর সঙ্গে ছিল একটি কড়া রাজনৈতিক বার্তাও। নাম না করে এক সমালোচকের উদ্দেশে মেলোনি জানান, কেউ তাঁকে নীতি বা স্বাধীনতার পাঠ দিতে পারে না এবং সমালোচনায় তাঁর অবস্থান বদলাবে না।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতালির অবস্থান নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে সব রাজনৈতিক বার্তার মাঝেও সাধারণ মানুষের নজর কেড়ে নিয়েছে তাঁর এই ভারতীয় গয়না। অনেকের মতে, আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেও এই ধরনের মুহূর্ত আলাদা মাত্রা যোগ করে।

Related posts

Leave a Comment