April 16, 2026
রাজ্য

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ

প্রতীকী চিত্র

সংবাদ কলকাতা: আগামী এক থেকে দু’ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে (Kolkata Weather Update)। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। ইতিমধ্যেই শহরের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও শুরু হয়েছে।

সকালেই আবহাওয়া দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, স্থানীয় স্তরে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণেই হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তন। সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে।

সারা দিনই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিকেলের দিকে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূম (Birbhum) এবং নদিয়া (Nadia) জেলায় ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি থাকতে পারে। অন্য জেলাগুলিতে গতি কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি থাকবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment