30 C
Kolkata
May 26, 2026
বিদেশ

ইরানের দাবি, দ্বিতীয়বার ভূপাতিত আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান, পাইলটের বাঁচার সম্ভাবনা ক্ষীণ

পশ্চিম এশিয়ায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে ইরান দাবি করেছে, তারা আমেরিকার আরও একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘এফ–৩৫’ ভূপাতিত করেছে। ইরানের সামরিক সূত্রের দাবি, দেশের আকাশসীমায় প্রবেশ করার পর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই ঘটনায় যুদ্ধবিমানটি মাটিতে ভেঙে পড়ার সময় প্রবল বিস্ফোরণ ঘটে। সেই কারণে পাইলটের বাঁচার সম্ভাবনা ‘খুবই কম’ বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যেই এটি দ্বিতীয়বার, যখন ইরান একই ধরনের দাবি করল। এর আগে একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছিল তারা। এই নতুন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত আমেরিকার তরফে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ আবার ইরানের দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন। প্রকাশিত কিছু ছবির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক হামলা ও পাল্টা হামলার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

Related posts

Leave a Comment