31 C
Kolkata
May 10, 2026
Featured

জিওস্পেশিয়াল প্রযুক্তির দিশা দেখাল বিধাননগর কলেজের আন্তর্জাতিক কর্মশালা

আধুনিক প্রযুক্তির দৌড়ে ভূ-স্থানিক প্রযুক্তি (Geospatial Technology) এখন গবেষণা থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান হাতিয়ার। সেই প্রযুক্তি সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে বিধাননগর কলেজে আয়োজিত হল দু’দিনের আন্তর্জাতিক কর্মশালা।

ভূগোল বিভাগ, অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা সেল (IQAC) এবং ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (IIARI)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জিওস্পেশিয়াল প্রযুক্তির (Geospatial Technology) সাম্প্রতিক পরিবর্তন এবং তার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞানী অদিতি মুখার্জী, ডিভিসি (DVC)-র সহযোগী বিশেষজ্ঞ সৌরভ কুন্ডু এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মেরি বিশ্বাস। তাঁরা জিআইএস (GIS), রিমোট সেন্সিং (Remote Sensing) এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বিশদ ব্যাখ্যা দেন।

ড. অত্রেয় পাল জানান, ‘এই কর্মশালা ছাত্রছাত্রীদের বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ অধ্যক্ষ ড. সৌরভ চক্রবর্তী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।’

IIARI-এর নির্দেশক রাহুল চক্রবর্তী বলেন, ‘আমরা ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি।’

Related posts

Leave a Comment