31 C
Kolkata
March 5, 2026
টিভি-ও-সিনেমা

‘অহংকারী’ তকমা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান, বললেন— নিজের কাজের পাশে দাঁড়ানো যদি অহংকার হয়, তবে আমি অহংকারী

বলিউডের কিং খান শাহরুখ খানকে নিয়ে বহু সময়েই একটি অভিযোগ শোনা যায়— তিনি নাকি ‘অহংকারী’। তবে এই সমালোচনার জবাব বহু আগেই এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে দিয়েছিলেন অভিনেতা।

এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, যদি নিজের কাজের মর্যাদা রক্ষা করা এবং নিজের অবস্থানের পক্ষে দাঁড়ানোকে কেউ অহংকার বলে মনে করেন, তাহলে সেই তকমা তিনি মেনে নিতে প্রস্তুত। তাঁর কথায়, অনেক সময় মিডিয়া তাঁর বক্তব্যের কিছু অংশ কেটে এমনভাবে তুলে ধরে যে সেটি ভিন্ন অর্থ তৈরি করে।

শাহরুখ আরও জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি কোনও ছবিতে অভিনয়ের আগে সম্পূর্ণ স্ক্রিপ্ট পড়ার ওপর জোর দিতেন। শুধু গল্পের সারাংশ শুনে কাজ করতে তিনি রাজি হতেন না। কারণ তাঁর মতে, চরিত্রকে পুরোপুরি বুঝে তবেই অভিনয়ে নামা উচিত।

এই অভ্যাসের জন্য শুরুতে অনেক পরিচালকই বিরক্ত হতেন। অনেকেই প্রশ্ন তুলতেন, তিনি নিজেকে কী মনে করেন। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন একই বিষয়কে অনেকে তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং পেশাদারিত্ব হিসেবেই দেখেন।

ক্যারিয়ারের শুরুর সংগ্রামের কথাও তুলে ধরেন শাহরুখ। সেই সময় বলিউডে সালমান খান ও আমির খানের মতো তারকারা প্রতিষ্ঠিত ছিলেন। তাঁদের মাঝেই নিজের আলাদা জায়গা তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।


টেলিভিশনের ‘ফৌজি’‘সার্কাস’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান শাহরুখ খান। পরে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়। এরপর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চেন্নাই এক্সপ্রেস’-সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি বলিউডের অন্যতম বড় তারকায় পরিণত হন।


বর্তমানেও সিনেমার পর্দায় সমানভাবে সক্রিয় শাহরুখ। তাঁর সাম্প্রতিক ছবি ‘ডানকি’ দর্শকদের প্রশংসা পেয়েছে। পাশাপাশি আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment