29 C
Kolkata
March 23, 2026
দেশ

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে গতি পাবে আত্মনির্ভর ভারত অভিযান: প্রধানমন্ত্রী মোদি


নয়াদিল্লি: ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ২৭টি দেশের সঙ্গে হওয়া এই চুক্তি আত্মনির্ভর ভারত অভিযানে গতি আনবে এবং ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ ভাবনাকে আরও শক্তিশালী করবে।


নয়াদিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক এনসিসি প্রধানমন্ত্রীর র‍্যালিতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই চুক্তির ফলে ভারতের ৯৯ শতাংশের বেশি রপ্তানিতে শুল্ক শূন্য বা অত্যন্ত কম হবে। এর সরাসরি লাভ পাবে বস্ত্র, চামড়া, রত্ন ও গয়না, জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) খাত।প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, এই চুক্তি ভারতীয় যুবসমাজের জন্য গবেষণা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও পেশাদার পরিষেবা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি স্টার্টআপগুলির জন্য আন্তর্জাতিক অর্থায়ন ও উদ্ভাবনী ইকোসিস্টেমে প্রবেশ সহজ হবে।

সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রেও এই চুক্তি বড় ভূমিকা নেবে বলে জানান তিনি। চলচ্চিত্র, গেমিং, ফ্যাশন, ডিজিটাল কনটেন্ট, সঙ্গীত ও ডিজাইনের মতো ক্ষেত্রগুলি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।ভারত-ইইউ এফটিএ-কে ‘মাদার অফ অল ডিলস’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব জিডিপির প্রায় এক-চতুর্থাংশ ও বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী এই চুক্তি ভারতের যুবসমাজের জন্য এক ‘ফ্রিডম টু অ্যাসপায়ার’।

তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ভারত ওমান, নিউজিল্যান্ড, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও মরিশাসের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, যা ইতিমধ্যেই লক্ষ লক্ষ তরুণের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে।

Related posts

Leave a Comment