26 C
Kolkata
February 4, 2026
দেশ

সববরিমালার পবিত্র সম্পদ রক্ষা করতে না পারারা মানুষের বিশ্বাসও রক্ষা করতে পারে না: অমিত শাহ

তিরুবনন্তপুরম —রবিবার কেরালার এলডিএফ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সববরিমালা মন্দিরে কথিত সোনাচুরির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, যারা সববরিমালার পবিত্র সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তারা কীভাবে সাধারণ মানুষের বিশ্বাস সুরক্ষিত রাখবে।

কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির ‘মিশন ২০২৬’ অভিযানের সূচনা এবং নবনির্বাচিত স্থানীয় স্বশাসন সংস্থার বিজেপি প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, সববরিমালার সোনাচুরির ঘটনা শুধু কেরালাবাসীর নয়, সারা দেশের ভক্তদের কাছেই গভীর উদ্বেগের বিষয়।তিনি বলেন, “যে সরকার সববরিমালার সম্পত্তি রক্ষা করতে পারেনি, তারা মানুষের বিশ্বাস রক্ষা করতে পারে না।” শাহের দাবি, কেরালায় ভক্তদের বিশ্বাস একমাত্র বিজেপিই সুরক্ষিত রাখতে সক্ষম।

সববরিমালা সোনাচুরি মামলার এফআইআরে একাধিক ফাঁকফোকর রয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এর ফলে অভিযুক্তরা সহজেই রেহাই পেতে পারে। তিনি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার দাবি জানান।“এই মামলার এফআইআর আমি নিজে দেখেছি। তাতে এমন ফাঁক রয়েছে, যা অপরাধীদের বাঁচিয়ে দিতে পারে। মানুষের মনে দুই মন্ত্রীর নাম ঘুরছে। আপনারা কীভাবে তাঁদের সাফাই দেবেন?”— প্রশ্ন তোলেন শাহ।

তিনি আরও বলেন, এলডিএফ যেমন নিরপেক্ষ তদন্ত করতে পারবে না, তেমনই ইউডিএফও পারবে না, কারণ তাদের নেতাদেরও অভিযুক্তদের সঙ্গে ছবি রয়েছে।ইউডিএফ ও এলডিএফের লড়াইকে ‘নাটক’ বলে কটাক্ষ করে অমিত শাহ বলেন, কংগ্রেসের প্রয়োজন হলে কমিউনিস্টরা বরাবরই তাদের সাহায্য করেছে— ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ তার উদাহরণ।

তাঁর দাবি, কেরালার প্রকৃত উন্নয়ন শুধুমাত্র বিজেপি সরকারের পক্ষেই সম্ভব এবং সেই দিন আর বেশি দূরে নয়।এর আগে রবিবার সকালে অমিত শাহ তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে দর্শন করেন। প্রায় ২০ মিনিট মন্দিরে কাটান তিনি। সেখানে বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর ও প্রবীণ নেতা কুম্মানম রাজশেখরণ-সহ অন্যান্য নেতারা তাঁকে স্বাগত জানান।

Related posts

Leave a Comment