গুয়াহাটি, ২৩ নভেম্বর: দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ভারতের অবস্থাকে আরও চাপে ফেলল দক্ষিণ আফ্রিকার দ্রুত রান তোলা। প্রথমবারের জন্য টেস্ট সেঞ্চুরি করলেন মুথুসামি।
অন্যদিকে জ্যানসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের ওপর চাপ বাড়তেই থাকে। দু’জনের জুটি দক্ষিণ আফ্রিকাকে ৪০০–র গণ্ডি পার করিয়ে ম্যাচে প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে।
