27 C
Kolkata
March 22, 2026
দেশ

টানা বৃষ্টিতে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে ধস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং ও সিকিমে টানা বৃষ্টি চলবে। সেই পূর্বভাস অনুযায়ী টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। আর বৃষ্টি শুরু হতেই বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে ধস।

জানা গিয়েছে গতকাল রাত থেকে একটানা বৃষ্টি পাহাড়ে আর এদিন সকালে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল ও লিকুভীরে ধস নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। এরপর ধস সারানোর কাজ শুরু করে প্রশাসন। তবে এখনো পর্যন্ত বড় বড় পাথর পড়ছে যার কারণে বিশেষ নজরদারি চালাচ্ছেন পুলিশ। অন্যদিকে বৃষ্টি শুরু হতেই তিস্তা তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে।

গত দু বছর আগে তিস্তার ভয়ংকর রূপ দেখেছিল গোটা দেশ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে বৃষ্টিতে ভয় ধরাচ্ছে তিস্তা। তবে প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি সমতলের নদীরও জল বাড়তে শুরু করেছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন টানা বৃষ্টি চলতে থাকলে ফের একবার ধসের আশঙ্কা থাকছে। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Related posts

Leave a Comment