27 C
Kolkata
September 20, 2026
রাজ্য

পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পদযাত্রা

বিশেষ সংবাদদাতা, কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক জুড়ে বেহাল রাস্তা, জল নিকাশি, রূপনারায়ণ নদী বাঁধের স্থায়ী সংস্কার সহ সামগ্রিক উন্নয়নের দাবিতে বুধবার কোলাঘাট বাস ব্রিজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোলাঘাটের খাল সংস্কার না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেই জল জমে থাকে কোলাঘাটের বিভিন্ন এলাকায়। তাঁর পাশাপাশি রাস্তাঘাটেরও বেহাল দশা। রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্প ঘোষণা হলেও সংস্কার হয়নি রাস্তা। বেহাল রাস্তার ওপর দিয়েই যাতায়াত করতে হয় মানুষজনদের। সেকারণে শুভেন্দু অধিকারীর উদ্যোগে এলাকার উন্নয়নের দাবিতে পদযাত্রা হয়।

পাশাপাশি সিঙ্গুর কাণ্ড নিয়ে এবার রাজ্য তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই টাকা যাতে ট্যাক্সপেয়ারদের কাছ থেকে না দেওয়া হয়, শুধুমাত্র তৃণমূলের পার্টি ফান্ড থেকেই দেওয়া হয়। আমি ওদের সব জানি। তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা রয়েছে। যার মধ্যে ৩০০ কোটি টাকা ডিয়ার লটারি দিয়েছে। মমতা ব্যানার্জি এবার ছুটবে, বিরাট লড়াই হবে। বিরাট লড়াই করব। এমনভাবে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Related posts

Leave a Comment