26 C
Kolkata
September 21, 2026
জেলা

রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর: রাস্তা না জমি বোঝা দায়। প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় যাতায়াতে প্রায়সই দুর্ঘটনার কবলে পরছে ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার অবিলম্বে রাস্তার দাবিতে কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকরা প্রতীকী বিক্ষোভ দেখায়।

কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয় পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বহু প্রাচীন একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে সূচনা হয়েছিল ১৯০৫ সালে। তখন এই প্রাথমিক বিদ্যালয়টিকে বলা হতো টোল। পুরাতন সেই টোল প্রাথমিক বিদ্যালয় পরিণত হয়েছে ১৯৬০ সালের পর। এই স্কুলের সামনে দিয়ে যে পাকা রাস্তা ‌ চলে গেছে সেই রাস্তা দিয়ে এক সময়, স্বামী বিবেকানন্দ যেমন হেঁটে গেছেন তেমনি বিদ্যাসাগর এই রাস্তা দিয়েই গেছেন। মহাপুরুষদের পায়ে হাঁটা সেই রাস্তা আজ নেই বললেই চলে। কাদা আর কাদা। কৃষ্ণদেবপুর বাজার থেকে পুরাতন হাটতলা মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ভালো করে না দেখলে বোঝাই যাবে না এটা জমি না রাস্তা। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ২১০ জন। কাদাতে এতটাই খারাপ অবস্থা স্কুলে আসতে ভয় পাচ্ছে ছাত্র ছাত্রীরা। স্কুলে আসতে গিয়ে পা পিছলে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুধু ‌ ছাত্র-ছাত্রীরা নয়, ‌ শিক্ষক থেকে অভিভাবকরা সমস্যায় পড়েছেন যাতায়াতে। টোটো চালকরা টোটো নিয়ে এই রাস্তা দিয়ে আসতেই বিপদের সম্মুখীন হচ্ছে। সেই কারণেই টোটো চালকরা রাস্তা দিয়ে ওই টোটো চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বহুবার বিডিওর কাছে দরবার করেও কোন লাভ হয়নি। জানানো হয়েছে এলাকার জনপ্রতিনিধিকেও কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় অবশেষে প্রতীকী বিক্ষোভে শামিল হলেন কালনা মহকুমার নিভূজী বাজারের কৃষ্ণদেবপুরের প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীর, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।

Related posts

Leave a Comment