21 C
Kolkata
March 23, 2026
কলকাতা খেলা

ফের কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর

সংবাদ কলকাতা: ফের কলকাতা নাইট রাইডার্সে যদি দিচ্ছেন গৌতম গম্ভীর! বৃহস্পতিবার নিজেই এমন জল্পনা উসকে দিয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেট তারকা। গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল খেতাব জেতা কেকেআর-এর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করেন গম্ভীর। সেই সাক্ষাতের ছবি ট্যুইট করেন তিনি ক্যাপশনে লেখেন, ‘শাহরুখ শুধু বলিউডের বাদশা নন, একজন ভালো মনের মানুষও।’

প্রসঙ্গত গম্ভীর পূর্বে বেশ কয়েক বছর কেকেআর টিমে আইপিএল খেললেও গত দু’বছর ধরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করে চলেছেন। সূত্রের খবর, এবার আবার ফিরতে চলেছেন পুরনো দল কেকেআর -এ। এবার দলের ডাগ আউটে বসবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক।

Related posts

Leave a Comment