21 C
Kolkata
March 23, 2026
কলকাতা

প্রয়াত সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়

সংবাদ কলকাতা, ২১ এপ্রিল: প্রয়াত হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ফুসফুসে সমস্যার কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর লিভারেও সমস্যা দেখা দিয়েছিল। এছাড়া বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন সৌগত পত্নী। আজ শুক্রবার চিকিৎসাধীন সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল নেতা ও মন্ত্রীরা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত ডলি রায় একজন সফল ব্যবসায়ী ছিলেন। দক্ষিণাপণে তাঁর একটি দোকানও রয়েছে। হাসপাতাল থেকে মরদেহ প্রথমে দক্ষিণাপণে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে লেক গার্ডেন্সে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Related posts

Leave a Comment