27 C
Kolkata
March 3, 2026
Featured

রক্তদান শিবিরের মাধ্যমে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি

সংবাদ কলকাতা: গ্ৰামীণ হাওড়ার শ্যামপুর ২নং ব্লকের বাছরি অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে দেওড়া-র শিবালয় ম্যারেজ হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এশিয়ার মুক্তিসূর্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জম্ম দিবস উপলক্ষে এভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সহযোগিতায় এগিয়ে আসেন ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক-এর চিকিৎসকরা।

রক্তদান শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামপুর ২ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আতিয়ার রহমান খান। রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত ছিলেন গ্ৰামীণ হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী, গ্ৰামীণ হাওড়া জেলা কংগ্রেসের সম্পাদক আবুল কালাম নাজির, সাধারণ সম্পাদক শেখ সুজাউদ্দিন, গ্ৰামীণ হাওড়া জেলা কংগ্রেস নেতা সমর রায়চৌধুরী, বাছরি অঞ্চল কংগ্রেসের সভাপতি সহদেব মাইতি প্রমুখ।

এই মানবিক রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ ৩৫ জন রক্তযোদ্ধা রক্তদান করেন।

Related posts

Leave a Comment