সংবাদ কলকাতা: আগামীকাল বুধবার ফের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিল পর্ষদ। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। আগামীকাল বুধবার ফের শুনানি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে।
এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, সেই সংখ্যায় কিছু সংশোধন আনা হল। এবিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে খোদ মামলাকারী ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানান। সেই আর্জি শোনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাকরি বাতিলের সংখ্যা ৩৬ হাজার নয়, ৩২ হাজারের আশেপাশে দাঁড়াবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, রায়ে ২০১৬ প্যানেলের সর্বনিম্ন নম্বর ১৪.১৯১ এর জায়গায় ১৩.৭৯৬ হবে।
