21 C
Kolkata
March 21, 2026
রাজ্য

হাসনাবাদ লাইনে ট্রেনে আগুন

সাত সকালে শিয়ালদহ লাইনে রেলে বিপত্তি। হাসনাবাদ লোকালে আগুন। অফিস টাইমে এই ঘটনায় শিয়ালদহ শাখায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার এই ঘটনাটি ঘটে ডাউন হাসনাদবাদ-শিয়ালদহ শাখার সন্ডালিয়া স্টেশনের কাছে। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৬ টা ৪৮ মিনিট নাগাদ ঘটনাটি আচমকা যাত্রীদের নজরে আসে। ট্রেনটি তখন সবে বেলিয়াঘাটা স্টেশন ছেড়েছে।
জানা যায়, দুটি কামরার মধ্যবর্তী স্থানের চাকাতে ব্রেকের সংঘর্ষে আগুন ধরে যায়। ঘটনার পর আতঙ্কে যাত্রীরা চেঁচামেচি শুরু করলে সন্ডালিয়া স্টেশনেই ট্রেনটি দাঁড় করানো হয়। যাত্রীরা ভয়ে সেখানে নেমে পড়েন। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আধ ঘন্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।

Related posts

Leave a Comment