সংবাদ কলকাতা, ২৪ মার্চ: সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। রাজ্য জুড়েই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ। তিনি বলেন, স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয়। তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন। স্থানীয় প্রশাসনের এই ভূমিকা সম্পর্কে তাঁরা নির্বাচন কমিশনের দারস্থ হবেন বলে জানিয়েছেন ৷ মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আজ সোনারপুর বাজার এলাকা থেকে বৈকুন্ঠপুর মোড় পর্যন্ত জনসংযোগ করেন বিজেপি প্রার্থী। এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। পাল্টা অনির্বাণ গাঙ্গুলিকে কটাক্ষ সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের। তাঁর অভিযোগ অনির্বান গাঙ্গুলি ভয় পেয়ে নানানরকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন নেই বলে ভয়ে ভুলভাল বকছে বলে পাল্টা কটাক্ষ লাভলীর।
previous post
