27 C
Kolkata
March 22, 2026
Featured খেলা

সুইসদের হারিয়ে নকআউটে নেইমারহীন ব্রাজিল

কাতার: বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত হল ব্রাজিলের। সুইজারল্যান্ডকে ০-১ গোলে হারিয়ে নকআউটে নেইমারহীন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে সোমবারের আগে পর্যন্ত সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। তবে এইদিন কিছুটা হলেও নেইমারের অভাব বোধ করল দলটি। এমনটাই মনে করছেন দর্শকদের একাংশ। গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিঁটকে গিয়েছেন নেইমার।

সোমবার ৬৪ মিনিটে নেইমারহীন ব্রাজিল বল জালে জড়ালেও অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। তবে ম্যাচের শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করে দলকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন ক্যাসেমিরো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে কিছুটা স্বস্তিতে ছিল ব্রাজিল। ওই দিন ব্রাজিলের জোড়া গোল এসেছিল রিচার্লিসনের পা থেকে। ৬২ মিনিটে রিচার্লিসন ভেঙে দেন সার্বিয়ার ডিফেন্স। আক্রমণটা তৈরি করেছিলেন নেইমার। ৭৪ মিনিটে রিচার্লিসন যে গোলটি করে, তা হয়তো এই বিশ্বকাপের প্রথম পর্বে সেরা গোল।

বাঁ দিক থেকে এগিয়ে গিয়ে আউট স্টেপে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস। বাঁ পা দিয়ে চমৎকার ভঙ্গিতে বল রিসিভ করেন রিচার্লিসন। মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে দুর্দান্ত বাই সাইকেল কিকে বল জালে জড়ালেন ব্রাজিলের ওই তারকা।
নক আউট পর্বে ব্রাজিলের এর পরের খেলা ক্যামেরুন এর সঙ্গে।

Related posts

Leave a Comment