23 C
Kolkata
February 4, 2026
রাজ্য

শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে জীবন যুদ্ধে সফল পিয়াসা হালদার

সংবাদ কলকাতা, ৯ নভেম্বর: শারীরিক বৃদ্ধি কোমর পর্যন্ত, পা নেই বললেই চলে। প্রতি পদক্ষেপে প্রতিবন্ধকতা। নিজের ইচ্ছা মত হাঁটাচলা করা সম্ভব নয়। এতগুলি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে সফল শান্তিপুরের পিয়াসা হালদার। প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে এবারে net পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। নিজের মেধা আর অদম্য মনের জোরকে সঙ্গী করে জীবন যুদ্ধে জয়ী হয়েছে পিয়াসা। আর একথা সে প্রমাণ করে দিয়েছে, মানুষের ইচ্ছা থাকলে সব করা যায়। যেকোনও প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
তিনি যে প্রাপ্ত নম্বর পেয়েছেন, অনায়াসে যে কোনও কলেজের অধ্যাপক হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ডক্টরেট হবার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। ঠিকমতো করে চলাফেরা করতে পারেননা পিয়াসা। কিন্তু তাও তিনি এক মুহূর্তে বিচলিত হযননি। সমস্যাগুলিকে অতিক্রম করে ব্যতিক্রমী হয়ে উঠেছেন।

Related posts

Leave a Comment