21 C
Kolkata
March 22, 2026
রাজ্য

রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে কেউ বাধা দিলেই তাকে গ্রেপ্তার করা হবে

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী আবাস যোজনায়। বুধবার জেলা শাসকদের বৈঠকে এমনই সতর্কবার্তা দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি আরও জানান, আবাস যোজনার কাজে কেউ বাধা দিলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

সম্প্রতি রাজ্যে ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা পেয়েছে সরকার। তারপরই আবাস যোজনার বাড়ি যাতে সঠিকভাবে বন্টিত হয়, তার জন্য ১৫ দফা গাইডলাইন জারি করেছে সরকার। এবং সেগুলি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তার জন্য ২১ জনের একটি পর্যবেক্ষক দল নামানো হয়েছে।

এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, আবাস যোজনার কাজের নজরদারিতে যদি কেউ বাধা দেয়, তাহলে কাউকে রেয়াত করা যাবে না। সোজা গ্রেপ্তার করা হবে।

Related posts

Leave a Comment