24 C
Kolkata
March 22, 2026
রাজ্য

মিজোরামে মালদহের শ্রমিকের মৃত্যুর জন্য মমতাকেই দায়ী করলেন শুভেন্দু

সংবাদ কলকাতা: গতকাল মিজোরামের নির্মীয়মান ব্রিজ ভেঙে মালদহের শ্রমিকের মৃত্যু নিয়ে মমতা সরকারকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না তৃণমূল সরকার। সেজন্য অল্প টাকার বিনিময়ে রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন। সেজন্য মিজোরামে ব্রিজ ভেঙে মালদহের শ্রমিকদের মৃত্যুর জন্য তিনি মমতাকেই দায়ী করলেন। উঠে আসে মমতা সরকারের একাধিক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও। তিনি বলেন, মানুষ খেতে না পেয়ে দালালদের মাধ্যমে ভিন রাজ্যে অল্প পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছেন। সংসার বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের এইসব কাজ করতে হচ্ছে।

Related posts

Leave a Comment