26 C
Kolkata
February 4, 2026
খেলা

বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ কাতার

সংবাদ কলকাতা: বিশ্বকাপ ফুটবল’ ২০২২ গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল কাতার। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপের আয়োজক দেশ গ্রুপ পর্বেই বিদায় নিল। শুক্রবার দ্বিতীয় ম্যাচে সেনেগালের কাছে ৩-১ গোলে পরাজিত হয় কাতার। ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার বিশ্বকাপে কাতার দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামে সেনেগালের বিরুদ্ধে। প্রথম ম্যাচেও কাতার ২ গোলে পরাজিত হয়েছিল ইকুয়েডরের কাছে।

প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ কাতার।

Related posts

Leave a Comment