24 C
Kolkata
March 22, 2026
কলকাতা রাজ্য

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় ফের পরেশ পালকে জেরা করল সিবিআই

কলকাতা, ৬ সেপ্টেম্বর: মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তে দ্বিতীয়বার ডাকা হল তাঁকে। সেজন্য এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। তাঁর বিরুদ্ধে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে উস্কানি দেওয়ার অভিযোগ করেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার ও তাঁর পরিবার। বিশ্বজিৎ সরকারকে সিবিআই দপ্তরে ডাকা না হলেও তিনি নিজেই চলে যান সিজিও কমপ্লেক্সে। তিনি বলেন, প্রয়োজনে তাঁকে পরেশ পালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করা হোক।
সূত্রের খবর, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় গত ১৮ মে পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু, তাঁর দেওয়া বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সেজন্য তাঁকে ফের তলব করে সিবিআই। এদিকে পরেশ পাল বলেছেন, সিবিআই আমাকে যতবার ডাকবে, তদন্তের স্বার্থে আমি ততবারই সহযোগিতা করব।

Related posts

Leave a Comment