20 C
Kolkata
March 22, 2026
দেশ

বান্ধবগড়ে এলো ১৯টি বারশিঙ্গা হরিণ

বান্ধবগড়: ১৯টি বারশিঙ্গা হরিণ এল বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে। এদের মধ্যে ১১টি পুরুষ ও ৮টি হরিণ। কানহা জাতীয় উদ্যান থেকে সেগুলিকে আনা হয়েছে। একটি স্বতন্ত্র এনক্লোজারে সেগুলিকে রাখা হয়েছে। যাতে কোনও মাংসাশী প্রাণী সেখানে প্রবেশ করতে না পারে। এভাবে টানা তিন বছর ওই এনক্লোজারে রাখা হবে। তারপর সেগুলিকে জঙ্গলে ছাড়া হবে।

বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র সরকার মোট ১০০টি এই বল্গা হরিণ আনার অনুমতি দিয়েছে। আজ ১৯ টি হরিণ আনা হয়েছে। এবছর আরও ৩১টি হরিণ আনা হবে। অর্থাৎ প্রথম বছরে মোট হরিণ আসবে ৫০টি।

Related posts

Leave a Comment