24 C
Kolkata
March 21, 2026
জেলা

বাইকের ধাক্কায় গুরুতর আহত ব্যরত সিভিক ভলেন্টিয়ার

বিশেষ সংবাদদাতা, মল্লারপুর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন বাইকের ধাক্কায় গুরুতর আহত ব্যরত সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার। আহত ব্যক্তির নাম বিমান চ্যাটার্জী। আজ সকাল ৯ টার সময় মল্লারপুর বাইপাস মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হচ্ছিলেন কিছু পথচারী। সেসময় মল্লারপুর বটতলার দিক থেকে বাহিনা মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। ঘটনাস্থলে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে দাঁড়াতে বললে সে না দাঁড়িয়ে সজোরে ধাক্কা মারে। তখনই গুরুতর আহত হন ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে বাইক ও বাইক আরোহী দুজনকে আটক করে।

Related posts

Leave a Comment