27 C
Kolkata
February 11, 2026
কলকাতা

বড়বাজারে ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস থেকে টাকা গায়েব

সংবাদ কলকাতা: বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ক্যাশ বাক্স থেকে প্রায় ৫০ লক্ষ টাকা সরিয়েছেন ওই কর্মী। পুলিশের দাবি, চুরির টাকায় রাতারাতি জমি কিনতে অগ্রিম দিয়েছেন ৮ লক্ষ টাকা। কেনা হয়েছে ২টি গাড়ি ও একটি আই ফোন। তবে শেষরক্ষা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হুগলির কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম সজ্জন সিং। বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার মালিকের দাবি, অফিসের ক্যাশের দায়িত্ব সামলানোর পাশাপাশি, অ্যাকাউন্টসও দেখত সজ্জন। সিসি ক্যামেরায় দেখা যায়, ক্যাশ বাক্স থেকে বান্ডিল বান্ডিল নোট বের করে এ-ফোর সাইজ কাগজ দিয়ে চাপা দিচ্ছেন ওই কর্মী। তারপর সকলের অলক্ষ্যে কাগজের নিচ থেকে টাকা সরিয়ে ঢোকাচ্ছেন নিজের পকেটে। এক ক্রেতার নজরে পড়ে বিষয়টি। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়।

Related posts

Leave a Comment