27 C
Kolkata
February 11, 2026
জেলা

বক্রেশ্বরে শিশুদিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বক্রেশ্বর, ১৪ নভেম্বর: আজ বক্রেশ্বরে পন্ডিত জহরলাল নেহরুর জন্মতিথি তথা শিশুদিবস উদযাপিত হল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার আশিস মুখার্জী সহ বিমান রুজ, পরেশ আচার্য, সোমনাথ দে, শিক্ষাবন্ধু রূপলাল মন্ডল প্রমুখ। সমস্ত অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেন বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক শ্রী উত্তম দত্ত মহাশয়। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক কল্যাণ আচার্য, শেখ রাজা, চৈতালী বাগ্দী ও অন্যান্যরা।

Related posts

Leave a Comment