21 C
Kolkata
March 23, 2026
Featured সাহিত্য

“পিঠে পুলি”

symbolic image

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ

পিঠেপুলি পৌষমাসে ঘরে ঘরে লক্ষ্মী আসে,
নলেন গুড়ের স্বাদ,
হরেক রকম পিঠে গরম গরম মিঠে,
রাধা কেউ কালাকাঁদ।
চালের সরু চুকলি সরা পিঠেতে পাটালি,
ভাজা কিংবা গড়াপিঠে,
নারকেল কোরা পুর, পেটে চাঁছি ভরপুর,
চিনিরসে চিটচিটে।

পৌষ মাসের সংক্রান্তি উমনো ঝুমনো শান্তি,
তাদের পিঠে দখলে,
প্রথম পিঠে তারা খায় মা ঠাম্মা ভাসান দেয়,
পৌষ মাসকে আগলে।
পাটিসাপটা গোকুল ভাপাপিঠে নক্সী ফুল,
পুরোডাস চন্দ্র কান্তি,
নারু,তারা ম্যাড়া পুলি,পুরোডাস উঠে ফুলি,
সেরা পিঠের বিভ্রান্তি।

Related posts

Leave a Comment