February 4, 2026
বিদেশ

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ধসে মৃত ৩২, নিখোঁজ ১০

সংবাদ কলকাতা: দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে একাধিক এলাকায় ভূমিধস নেমেছে। মৃত্যু হয়েছে ৩২ জন ব্যক্তির। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন নাগরিক।

সাউথ কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ডিজ্যাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার হেডকোয়ার্টার্স (সিডিএসসিএইচ) জানায়, গত সপ্তাহ থেকে দেশজুড়ে হওয়া বৃষ্টিতে ২৬ জনের মৃত্যু হয়। রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ জন নিখোঁজ ছিলেন।
এদিকে উদ্ধারকারীরা ওসং শহরে বন্যায় প্লাবিত ভূগর্ভস্থ টানেলে আটকে পড়া বাস থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নর্থ গিয়ংস্যাং প্রদেশে, যেখানে মূলত ভূমিধস ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে নিখোঁজ রয়েছেন নয়জন। এছাড়া বুসানে আরও একজন নিখোঁজ আছেন।

প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে সেদেশে জনজীবন ব্যাহত হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ২০টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবাও। বেশ কয়েকটি লাইনে বুলেট ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। এমনকি দেশের একাধিক সড়কে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও প্রবল বৃষ্টিপাত হবে। সেই জন্য ক্ষয়ক্ষতি ও মৃত্যুর পরিমাণ বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন।

Related posts

Leave a Comment