27 C
Kolkata
March 22, 2026
জেলা

জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার পথে দুর্ঘটনা

ইলামবাজার: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বিখ্যাত বাউল মেলা। এই মেলা দেখতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুটি মোটর সাইকেল। জনু বাজার সাহাপুর রোডের গ্যাস গোডাউনের সন্নিকট এই পথ দুর্ঘটনা ঘটে। সাহাপুর গ্রাম থেকে জয়দেবের দিকে আসছিল এক দম্পতি। উল্টোদিক থেকে একটি বাইকের তিনজন যুবক দ্রুত গতিতে যাচ্ছিল সাহাপুরের দিকে। হঠাৎ বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে দম্পতি সহ তিন যুবক গুরুতরভাবে জখম হন। খবর পেয়ে জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত সহ তার পুরো পুলিশ বাহিনী গিয়ে জখম ব্যক্তিদের উদ্ধার করে ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ী দুটি উদ্ধার করে।

Related posts

Leave a Comment