24 C
Kolkata
March 22, 2026
রাজ্য

কয়লা পাচার মামলায় ফের অনুপ মাঝিকে তলব করল ইডি

সংবাদ কলকাতা: কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে ফের তলব করল ইডি। আগামীকাল সকাল ১১টায় হাজির হতে হবে তাঁকে। দিল্লিতে ইডির সদর দপ্তরে তাঁকে ডাকা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা ছিলেন অন্যতম অভিযুক্ত। কয়েকটি বিষয়ে স্পষ্ট হতে কয়লা পাচার কাণ্ডে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এর আগে মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি। গত বছর লালাকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ফের তলব করা হল তাঁকে।

Related posts

Leave a Comment