সংবাদ কলকাতা: উপ-প্রধানের ছেলেদের মারধরের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ঘটনাস্থল হাওড়ার বাঁকড়ায়। প্রতিবাদে হাওড়া আমতা রোড অবরোধ উপ প্রধানের ছেলেদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঁকড়ার নিউ মন্ডল পাড়ায় প্রতিবেশীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। গতকাল এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে বচসা। আজ সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। ভাঙচুর করা হয় দুটি বাড়ি। খবর ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এমনকি উপ-প্রধানের বাড়িতে থান ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ছবি সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। দোষীদের গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্য সামাদ আলি মোল্লা ও বাঁকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শামীমা বেগমের নেতৃত্বে বাঁকড়া দোতলা মোড়ে হাওড়া আমতা অবরোধ করা হয়। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ।
অভিযোগ বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লার মদতে এলাকায় গন্ডগোল হচ্ছে। প্রধানের ছেলেরাই এলাকায় অশান্তি পাকাচ্ছে। এমনকি পুলিশকেও রেয়াত করছে না। যদিও প্রধান তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন উপপ্রধান তার নিজের আত্মীয়। একটি ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল। তিনি পুলিশকে খবর দিয়েছেন যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
next post
