17 C
Kolkata
February 12, 2026
বিদেশ

ইজরায়েলের লড়াকু বনির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

জেরুজালেম: মাত্র ১৯ বছর বয়সেই ইজরায়েলের সশস্ত্র বাহিনীর ৭৭তম ব্যাটালিয়নের কর্পোরাল পদে রয়েছেন নামা বনি। পরনে সেনাবাহিনীর উর্দি। মুখে তৃপ্তির হাসি। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই হাসিমুখের ছবি ভাইরাল। সেই ছবির সঙ্গেই একটি করুণ খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, সীমান্তে হামাস জঙ্গির গুলিতে নাকি তিনি প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, শত্রুর হাজার হাজার মিসাইলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে সীমান্তের ইজরায়েলি পোস্ট। সেখানেই মোতায়েন ছিলেন ৭৭তম ব্যাটালিয়নের কর্পোরাল পদাধিকারী বনি। নতুন করে বিমানহানা শুরু হতেই জখম হন তিনি। সেই অবস্থায় তিনি এক বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। আর খবর মেসেজ করে জানান পরিবারকে।

তিনি সেই সংক্ষিপ্ত মেসেজে লেখেন, ‘গোলানি ব্রিগেডের আরও এক জখম সেনার সঙ্গে আমি লুকিয়ে রয়েছি। আমার মাথায় গুরুতর আঘাত লেগেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই জঙ্গিরা আমাদের উপর গুলি চালাবে। এখনও অতিরিক্ত বাহিনী আসেনি।’ শুধুমাত্র এইটুকু মেসেজ করার পর তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা কোনওরকম যোগাযোগ করতে পারেন নি। বনির কাকিমা বলেন, ওই মেসেজ আসে সকাল সাড়ে সাতটা নাগাদ। পরে জানা যায়, ব্রাজিলাই মেডিক্যাল সেন্টারে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে তিনি জীবিত কি না, তা এখনও জানা যায়নি। এদিকে ইজরায়েলি সেনা জানিয়েছে, বনির মতোই বহু মহিলা এই যুদ্ধে জান কবুল করে দেশকে রক্ষা করছেন।

Related posts

Leave a Comment