24 C
Kolkata
March 22, 2026
রাজ্য

আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬

আসানসোল: আসানসোলে বিজেপির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ছয় জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন তেওয়ারির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন জিতেন্দ্র তেওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তেওয়ারি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। সেখানেই বুধবার কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরী সহ তিনজনের।

দুর্ঘটনায় মৃত তিনজনের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে পুলিস। এদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় মামলা রুজু হয়েছে।

এছাড়া জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করেছে আসানসোল উত্তর থানার পুলিস। মামলা রুজুর ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন জিতেন্দ্র তিওয়ারি।

Related posts

Leave a Comment