27 C
Kolkata
March 22, 2026
দেশ রাজ্য

আবারও অধরা ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন

সংবাদ কলকাতা, ১৯ নভেম্বর: ২০২৩ সালেও বিশ্ব জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। শেষবার ভারত বিশ্বকাপের খেতাব জয় করে ২০১১ সালে। তার পর ২০২৩ এর বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে একের পর এক ম্যাচ জিতে শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। কিন্তু হাড্ডাহাড্ডি লড়ায়ের শেষে মাত্র চার উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে কোটি কোটি ভারত বাসী আশাহত হল।

রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ভারত প্রথম দিকে ভালো পারফর্মেন্স দেখালেও সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে পরিস্থিতি। অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিং এর সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। অবশেষে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ভারত। ২৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪৩ ওভারে মাত্র ৪ উইকেট খুইয়ে জয় হাসিল করে নেয় ভারত। এই নিয়ে ষষ্ট বারের মত বিশ্ব জয়ের খেতাব অর্জন করলো অস্ট্রেলিয়া।

Related posts

Leave a Comment