27 C
Kolkata
March 25, 2026
রাজ্য

অভিষেক ব্যানার্জির শ্যলিকার রক্ষাকবচ খারিজের দাবি জানাল ইডি

সংবাদ কলকাতা: এবার অভিষেক ব্যানার্জির শ্যলিকার রক্ষাকবচ খারিজের দাবিতে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেন, নোটিশের উপর ভিত্তি করে হাইকোর্ট মেনকা গম্ভীরকে যে রক্ষাকবচ দিয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে। এরপরই তার রক্ষাকবচ খারিজের উদ্দেশ্যে হাইকোর্টে যায় ইডি। প্রধান বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুনানি হবে আজ বৃহস্পতিবার।

উল্লেখ্য, পূর্বে মেনকাকে যখন ইডি তলব করেছিল, তখন সিঙ্গেল বেঞ্চের রক্ষাকবচ দেখিয়ে রেহাই পেয়েছিলেন তিনি। কিন্তু ইতিমধ্যে তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। এমতাবস্থায় সেই রক্ষাকবচ খারিজের উদ্দেশ্যে আবার হাইকোর্টে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related posts

Leave a Comment