29 C
Kolkata
March 10, 2026
রাজ্য

১৯শে মে-র নিয়োগ নিয়ে ব্রাত্য বসু দায় চাপালেন মন্ত্রিসভার উপর

সংবাদ কলকাতা: রাজ্যের অবৈধ নিয়োগ নিয়ে রাজ্যকে বিঁধলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার অযোগ্যদের নিয়োগ নিয়ে যে পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। সরকার যদি এখনও সংশোধন না করে, তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে নিজে আর্জি জানাব। যাতে তৃণমূলের লোগো বাতিল হয়।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলায় আজ শিক্ষা সচিব মনীশ জৈন বলেন, এই নিয়োগ হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে। প্রত্যুত্তরে বিচারপতি বলেন, অবিলম্বে ১৯ শে মে-র নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না করা হলে এমন পদক্ষেপ গ্রহণ করা হবে, যা গোটা দেশ দেখবে।

যদিও ব্রাত্য বসু বলেছেন, এব্যাপারে সিদ্ধান্ত আমার একার নয়। পুরো মন্ত্রীসভার সিদ্ধান্তে এই ব্যবস্থা কার্যকরী হয়েছে। সুতরাং, এই দায় মন্ত্রীসভার সকলের। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে চাপান উতোর। তাহলে কি ব্রাত্য বসুকে শিখন্ডি করে রাজ্য মন্ত্রীসভা এই কাজ করাচ্ছে? নাকি এর পিছনে রয়েছে নির্দিষ্ট কোনও ব্যক্তি? উঠছে একাধিক প্রশ্ন।

Related posts

Leave a Comment