নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার। গতকাল দিল্লিতে প্রথম দিনের ম্যাচে মহম্মদ সামির বলে মাথায় চোট পান অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটসম্যান। এরপর মহম্মদ সিরাজের পর পর দুটি বল তাঁর হেলমেটে আঘাত করে। যার ফলে আঘাত আরও তীব্রতর হয়। মাত্র ১৫ রান নিয়ে আউট হয়ে যান তিনি। আজ শনিবার কামিন্সদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টে থাকছেন না ওয়ার্নার। তাঁর পরিবর্তে ম্যাট রেনেশোকে দলে নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় শিবিরের ঝোড়ো আক্রমণের কাছে শক্তিহীন হয়ে পড়ল অজি শিবির।
এমনিতেই নাগপুর টেস্টে ভারতীয় শিবিরের ব্যাটিং ও বোলিংয়ের দাপটে নতজানু হয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে অনায়াসে জয় লাভ করেন রোহিতরা। তার ওপর ব্যাটিংয়ে বড় ভরসা ছিল ওয়ার্নার। সেই ওয়ার্নারের অনুপস্থিতিতে দুর্বল হয়ে পড়ল অস্ট্রেলিয়া। কারণ ওপেনিং ব্যাটার হিসেবে তাঁর গুরুত্ব অপরিসীম। সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন কামিন্সরা।
previous post
