23 C
Kolkata
February 4, 2026
জেলা

বীরভূমের বোলপুর: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু

বীরভূম ০৯ মার্চ: চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বীরভূমের বোলপুরের অনন্যা বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।

বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা সাউ। গত ১৯ শে ফেব্রুয়ারি বোলপুরের অনন্যা বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন তিনি। সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

রুমা সাউ ও তার পরিবারের অভিযোগ, পুত্র সন্তানের জন্মের পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না। শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমনের ফলে লাল হয়ে যাচ্ছিল। বলা সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয়।

পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান রুমা সাউ। বাড়ি ফেরার পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তড়িঘড়ি তারা বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে শিশুটিকে। সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটির মৃত্যু হয়।

পরিবারের দাবি, বোলপুরের অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করতো তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না।

এই অভিযোগে এদিন রুমা সাউ তার পরিবার হাসপাতালে যাই। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা। বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারেননি।

Related posts

Leave a Comment