24 C
Kolkata
March 22, 2026
রাজ্য

নিয়োগের দাবিতে ২০১৪ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সংবাদ কলকাতা: ২০১৪-এর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেকের রাজপথে। গত বুধবার থেকে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমীর সামনের ফুটপাতে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

২০১৪’র আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে ধর্মতলায় প্রায় ৫২৮ দিনে পড়ল আন্দোলন। পরবর্তী সময়ে তাঁরা বিকাশ ভবনের কাছে আন্দোলন করতে চাইলে অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন। এরপরই আদালতের নির্দেশে ৭২ ঘন্টার অনুমতি পেয়ে সল্টলেক করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমির সামনে ফুটপাতে অবস্থান-বিক্ষোভে বসে পড়েন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শিক্ষা দপ্তরের কোনও প্রতিনিধি তাঁদের সঙ্গে কথা না বলেন, তাহলে রাস্তায় আমরণ অনশন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment