21 C
Kolkata
March 22, 2026
রাজ্য

দুর্গাপুরে গ্যাস লিক করে আতঙ্ক

বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর: গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎই পাইপে লিক। দুর্গাপুর আড়া শিব তলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আড়া শিবতলায় সকাল থেকে আদানি গ্যাস লাইনের কাজ চলছিল। হঠাৎই প্রচন্ড আওয়াজের সঙ্গে গ্যাস লিকেজ হতে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে পাইপ লাইন থেকে বেরিয়ে আসা গ্যাস। কালো ধোঁয়ায় ভরে যায় দুর্গাপুরের আকাশ।

ঘটনাস্থলে কর্মরত গ্যাস সংস্থার কর্মীরা আশেপাশের সমস্ত  দোকানের আগুন জ্বালানো বন্ধ করে দেয়। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। প্রায় দশ মিনিট ধরে গ্যাস বেরোনের পর কোনওক্রমে ভাল্ব বন্ধ করে পাইপের গ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সমস্ত বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।

Related posts

Leave a Comment