32 C
Kolkata
March 26, 2026
কলকাতা

চিনারপার্কের কাছে দশ-দ্রোন এলাকার বহুতলে গেঞ্জি কারখানায় আগুন

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। চিনার পার্কের কাছে কৈখালির দশদ্রোণ এলাকায় একটি বহুতলের ৪ তলায় আগুন। চার তলায় একটি গেঞ্জি কারখানা ছিল। গেঞ্জি কারখানাতেই ভয়াবহ আগুন লাগে আজ সকালে। ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ঘন্টাখানেক কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি।

Related posts

Leave a Comment